নমস্কার, আমি একজন প্রশাসনিক শিক্ষানবিশ ও দূরদর্শী তরুণ, যিনি আধুনিক ভারতের রূপান্তরের সাথে নিজেকে উৎসর্গ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

​আমার শিক্ষার ভিত্তি তৈরি হয়েছে কাটোয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠ থেকে, যেখানে ২০১৯ সালে মাধ্যমিকে ৮০% এবং ২০২১সালে বিজ্ঞান শাখা নিয়ে উচ্চ মাধ্যমিকে ৯২% নম্বর পেয়ে উত্তীর্ণ হই। তবে কেবল প্রথাগত বিদ্যা নয়, প্রশাসনিক নেতৃত্বের প্রতি আমার আকর্ষণ ছিল শৈশব থেকেই। ২০১৭ সালে নবম শ্রেণীতে পড়ার সময় যুব সংসদ প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা সংসদ নির্বাচিত হওয়া এবং আমাদের বিদ্যালয়কে মিউনিসিপ্যালিটি স্তরে তৃতীয় স্থানে পৌঁছে দেওয়া আমার জীবনের প্রথম বড় অনুপ্রেরণা ছিল।

​বর্তমানে আমি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU, ভৈরব গাঙ্গুলী কলেজ সেন্টার) থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন (জনপ্রশাসন) বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করছি। কিন্তু আমি বিশ্বাস করি—প্রকৃত শাসনব্যবস্থা কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে না, এর জন্য প্রয়োজন মাঠপর্যায়ের কঠোর দক্ষতা এবং বহুমুখী অভিজ্ঞতা। সেই লক্ষ্যেই ২০২৩ সালে  মেরিন কলেজ থেকে সমুদ্রের নিরাপত্তাসংক্রান্ত STCW, OCTCO ও Pre-Sea Course সম্পন্ন করি এবং ২০২৫ সালে গভর্নমেন্ট আইটিআই পূর্বস্থলী-১ থেকে ITI Fitter প্রশিক্ষণ সফলভাবে শেষ করি, যা আমাকে যেকোনো পরিকাঠামোগত বাস্তবতা বুঝতে সাহায্য করে।

​স্বয়ং (SWAYAM) পোর্টাল থেকে: রাষ্ট্রীয় রক্ষা ইউনিভার্সিটি থেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়ন, মহীশূর বিশ্ববিদ্যালয় থেকে গ্রামীণ স্থানীয় স্বশাসন, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (BHU) থেকে সাইবার আইন ও ডিজিটাল নিরাপত্তা এবং আইআইএম ব্যাঙ্গালোর পরিচালিত জেন ইউনিভার্সিটি থেকে নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI in Leadership and Governance) সংক্রান্ত উচ্চতর প্রশিক্ষণ।

​ন্যাশনাল সাইবার ক্রাইম ট্রেনিং সেন্টার (NCCTC) থেকে: অপরাধ তদন্ত (Investigation), গোয়েন্দা কৌশল (Intelligence), বিচার বিভাগীয় প্রক্রিয়া (Judiciary/Prosecution) এবং পুলিশ অফিসারদের জন্য সাইবার সচেতনতামূলক বিশেষ কোর্সসমূহ l

মাননীয় প্রধানমন্ত্রীর দেখা 'বিকশিত ভারত ২০৪৭' (Viksit Bharat 2047)-এর রূপকল্পে আমিও একজন সক্রিয় অংশীদার হতে চাই। আমার স্বপ্ন—দেশের প্রতিটি প্রান্তিক শিশুর কাছে যেন গুণগত ও প্রকৃত শিক্ষা পৌঁছে যায়, যা তাদের ভবিষ্যতের যোগ্য নাগরিক করে তুলবে। 

আমি যা কিছু পড়ছি এবং শিখছি, সেগুলোকে বইয়ের পাতায় আটকে না রেখে বাস্তব প্রশাসনে প্রয়োগ করাই আমার মূল লক্ষ্য। সামনে আসা পঞ্চায়েত সেক্রেটারি পরীক্ষাকে আমি এই যাত্রার প্রথম মাইলফলক হিসেবে দেখছি। আধুনিক প্রযুক্তি, সাইবার সিকিউরিটি, দুর্যোগ ব্যবস্থাপনা এবং কৌশলগত চিন্তাধারার মেলবন্ধনে এক স্বচ্ছ, সুরক্ষিত ও দায়িত্বশীল প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতেই আমি এই প্ল্যাটফর্মটি তৈরি করেছি।